[ দেশজুড়ে ]
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন ভোটাররা। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ইভিএমে কোনো ত্রুটি পাওয়া যায়নি। বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
.png)
এর আগে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। ইভিএমের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এ আসনে মোট ভোটার চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ ও দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!