[ দেশজুড়ে ]
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ১৩২ কেন্দ্রে এগিয়ে মহিউদ্দিন বাচ্চু
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। ১৩২ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৪৩৬ ভোট।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ফলাফল ঘোষণা করছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
১৩২ কেন্দ্রে বাকি পাঁচ প্রার্থীর মধ্যে রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩১৬ ভোট, বেলুন প্রতীকে মোহাম্মদ আরমান আলী পেয়েছেন ৩৮২ ভোট, লাঙ্গল প্রতীকে মো. সামসুল আলম পেয়েছেন এক হাজার ৩৫১ ভোট, সোনালী আঁশ প্রতীকে দীপক কুমার পালিত পেয়েছেন এক হাজার ৩৬ ভোট এবং ছড়ি প্রতীকে রশিদ মিয়া পেয়েছেন ৫০৩ ভোট।
.png)
এর আগে, সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ ও দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!