ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে একাধিক মাদক মামলার আসামি হেরোইনসহ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৩
মানিকগঞ্জে একাধিক মাদক মামলার আসামি হেরোইনসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকার হেরোইনসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা।

পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার জাগীর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬০ গ্রাম হেরোইনসহ সাইফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইন মূল্য প্রায় ছয় লাখ টাকা। গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!