ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগরে ৬ ট্রলারডুবি, ১১২ জেলেকে জীবিত উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২ আগস্ট ২০২৩
সাগরে ৬ ট্রলারডুবি, ১১২ জেলেকে জীবিত উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ছয়টি ট্রলার ডুবে যায়। মঙ্গলবার বিভিন্ন সময় ট্রলাগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ঐসব ট্রলারে থাকা ১১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার পটুয়াখালী কোস্টগার্ডের কমান্ডার বিসিজি বেইজ অগ্রযাত্রার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম জেলেদেরকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৬টার মধ্যে সাগরে ভাসমান থাকা অবস্থায় ১১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, স্থানীয় জেলেরা জানিয়েছেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে সাগরে থাকা ছয়টি ট্রলার ডুবে যায়। এফবি ঝুমাইশা মনি, এফবি আল্লাহরদান, এফবি মা-বাবার দোয়া, এফবি বিসমিল্লাহ-১, এফবি বিশ্বাস ও এফবি দিদার ট্রলার বঙ্গোপসাগরের খাজুরা মোহনা ও পূর্ব বঙ্গোপসাগরের হাইরের চর ১নং বয়া এলাকায় ডুবে যায়।

Advertisement

তারা আরো জানান, এ সময় পাশে থাকা অপর মাছ ধরা ট্রলার ও কোস্টগার্ডের সহায়তায় সাগরে ভাসমান ১১২ জেলের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে দুটি ট্রলার উদ্ধার করা গেলেও বাকি চারটি ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহিপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, ছয়টি ট্রলারডুবির ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!