ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় কিশোর নিহত, আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ৩ আগস্ট ২০২৩
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় কিশোর নিহত, আটক ১
নিহত কিশোর- ফাইল ফটো

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ছুরিকাঘাতে আহত সাঈদ (১৭) মারা গেছে। এ ঘটনায় সুমন (১৭) নামে আরেক স্কুলছাত্রকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদের মৃত্যু হয়েছে। ঐ রাতেই সুমনকে আটক করা হয়।

নিহত সাঈদ উপজেলার দেওখলা গ্রামের আবু তাহেরের ছেলে। আটক সুমন পার্শ্ববর্তী টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। তারা এবারের এসএসসি পরীক্ষার্থী।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় দেওখোলা বাজার হাসপাতাল রোডে মেয়েদেরকে ইভটিজিং করা সংক্রান্ত বিষয় নিয়ে সাঈদ ও শ্রাবণকে ছুরিকাঘাত করে সুমন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

তিনি আরো বলেন, ঘটনাটি আমরা জানতে পেরে অভিযান চালিয়ে রাতেই সুমনকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!