[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় সাংবাদিক নিহত
সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন- ফাইল ফটো
গাজীপুরে ডাম্পট্রাক চাপায় মঞ্জুর হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালুভর্তি ডাম্পট্রাক মোটরসাইকেল চালক সাংবাদিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় ডাম্পট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফর কবীর বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় গাড়িচালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!