[ দেশজুড়ে ]
পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, জরিমানা ৪০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ
পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বেসরকারি আল-বারাকা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ফেনী।
বৃহস্পতিবার হাসপাতালে অভিযান পরিচালনা করেন দফতরটির সহকারী পরিচালক (অতিরিক্ত দাযিত্ব) মো. কাউসার মিয়া।
কাউসার মিয়া জানান, প্রতিষ্ঠানটি রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করছিলো। সে জন্য জরিমানা করা হয়েছে ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
অভিযানে ফেনী শহর পুলিশ ফাঁড়ির একটি দল অংশ নেয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!