নিহত নাইম উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহতরা হলেন- শামিম, জুয়েল রানা, তুহিন, সুমন, আল আমিন, জিয়াউর রহমান ও রিপন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার রাতে একটি ভ্যানে ঘুরতে বের হন তারা। রাত ১টার দিকে বাড়ি ফিরার পথে ঢাকা-রাজশাহী মহসড়কের তাবাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা সবাই মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে নাইম মারা যায়। সেই হাসপাতাল থেকে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি গভীর রাতে হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইননি ব্যবস্থা নেয়া হবে।