[ দেশজুড়ে ]
কাপ্তাই হ্রদে নৌকাডুবে নিখোঁজ ১
কাপ্তাই হ্রদ- ফাইল ফটো
রাঙ্গামাটিতে নৌকা ডুবে সুমেল চাকমা নামে একজন নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে উপজেলার শুভলং ইউনিয়নের মাইসছড়িস্থ কাপ্তাই হ্রদে এ দর্ঘটনা ঘটে।
নিখোঁজ সুমেল চাকমা মাইসছড়ি এলাকার বাসিন্দা শুক্রমনি চাকমার ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার সকালে সুমেল চাকমা নৌকায় করে পারিবারিক কাজে যাচ্ছিলেন। এমন সময় হ্রদের উত্তাল ঢেউতে নৌকা ডুবে দুজন হ্রদের পানিতে তলিয়ে যান। পরে অপরজন সাঁতার কেটে হ্রদের খানারায় আসতে পারলেও সুমেল চাকমা নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করতে স্থানীয় লোকজন ও পুলিশ তৎপরতা চালাচ্ছে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরকল থানার ওসি নাছির উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!