নদীতে পলিথিন উদ্ধারে নেমে কৃষক নিখোঁজ
বৃষ্টিতে মাথায় পলিথিন দিয়ে সাঁকো পার হচ্ছিলেন কৃষক। এ সময় পড়ে যাওয়া পলিথিন উদ্ধারে নেমে মঙ্গলেশ্বরী নদীতে নিখোঁজ হয়েছেন ওই কৃষক। সোমবার সকালে নেত্রকোণার সীমান্ত উপজেলা কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বইঠাখালি গ্রামের পাহাড়ি মঙ্গলেশ্বরী নদীতে ঘটেছে এ ঘটনা ঘটেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নিখোঁজ চাঁনমিয়াকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ মো. চাঁন মিয়া (৫৫) খারনৈর তিলকপুর গ্রামের মৃত মো. লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক চাঁন মিয়ার সঙ্গে থাকা মো. নূরজামাল, মো.বদু মিয়াসহ তারা তিনজন বৈঠাখালী নিজাম উদ্দিনের বাড়ির পাশে মঙ্গলেশ্বরী নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছিলেন। এ সময় চাঁন মিয়ার মাথায় থাকা পলিথিন নদীতে পড়ে যায়। পলিথিন আনতে সাঁকোর পাশে থাকা মজিবুর মিয়ার বাড়ির নদীর ঘাট থেকে সাঁতার দেন চাঁন মিয়া। এরপর থেকে নিখোঁজ হলে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
.png)
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।