[ দেশজুড়ে ]
ভেসে আসা গাছ ধরতে নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ
নিখোঁজ যুবক- ফাইল ফটো
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন শাহ আলম নামের এক যুবক। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব। নিখোঁজ যুবক শাহ আলম উপজেলার ঐ ইউনিয়নের হাজিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানির স্রোতে মাতামুহুরী নদীতে বিভিন্ন ধরনের গাছ ভেসে আসছিল। সেই গাছ ধরতে শাহ আলম নামের ঐ যুবক সবার সামনে নদীতে ঝাঁপ দেন। পরে তিনি তীরে উঠতে পারেননি। পানির স্রোতে তলিয়ে যান।
.png)
এ বিষয়ে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, নিখোঁজের ঘটনা কেউ জানায়নি। তবে আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!