ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে নকল জর্দার কারখানা আবিষ্কার, গ্রেফতার ১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ৭ আগস্ট ২০২৩
চাঁদপুরে নকল জর্দার কারখানা আবিষ্কার, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নকল জর্দা উদ্ধার ও কারখানা সিলগালা করা হয়েছে। এ সময় ১ জনকে গ্রেফতার এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

সোমবার বিকেল ২টার দিকে ৫ নম্বর রামপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সকদি পাঁচগাঁও সাকিনস্থ আব্দুল মজিদ মিজির বাড়ির আজাদ মিয়ার বাড়িতে নকল জর্দা কারখানায় অভিযান চালায় ডিবি।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে বিভিন্ন কোম্পানির স্টিকার ব্যবহার করে ভেজাল জর্দা তৈরির কারখানা থেকে আজাদ হাকিমপুরী জর্দা ৪ বস্তা, আজাদ হাকিম পাতা ৪ বস্তা, আজাদ আকিজ জর্দা ৪ বস্তা, তামাকের গুড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন ২টি, কোটা জরাই মেশিন ১টি, কোটা কাটিং মেশিন ৬ টিসহ ইত্যাদি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

এ সময় কারখানার মালিক রিপন মিজিকে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ওই অবৈধ কারখানাটি সিলগালা করে দেন। 

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিনিয়ত নকল, ভেজাল মজুদদারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!