ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় পানিবন্দি ২০ হাজার পরিবার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৮ আগস্ট ২০২৩
কলাপাড়ায় পানিবন্দি ২০ হাজার পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বর্ষণের ফলে পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা ও সবজির ক্ষেত। এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ হাজার পরিবার। টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া থেকে রজপাড়া পর্যন্ত খাল-বিল সব কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

কলাপাড়া-কুয়াকাটা সড়কের দুই দিকে সব পানিতে সয়লাব হয়েছে। কলাপাড়ার তাহেরপুর গ্রামে স্লুইসের গেট না থাকায় জোয়ারের পানি প্রবেশ করে।

আদমপুর গ্রামের কৃষকরা জানিয়েছেন, তাদের প্রায় আট বিঘা জমির বীজতলার ক্ষতি হয়েছে। এছাড়াও লালুয়ায় নির্মাণাধীন ছয় লেন সড়কের আশপাশের পরিবার পানিবন্দি হয়ে আছে।

Advertisement

কুমিরমারা গ্রামের সবজি চাষি সুলতান গাজী জানান, তাদের গ্রামে কোটি টাকার ফলন্ত সবজি গাছ রয়েছে। এখন ক্ষেতে পানি জমেছে।

পশ্চিম সোনাতলা গ্রামের কৃষাণী রোকেয়া বেগম জানান, বাড়ির উঠানে এবং বেড়িবাঁধের ঢালে কিছু সবজি করেছেন। এখন উঠানসহ পানিতে সব ডুবে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কৌশিক আহমেদ জানান, স্লুইসগেট থেকে পানি যথাযথভাবে ওঠা-নামানোর জন্য সব ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, বৃষ্টিতে কৃষি সেক্টরের ক্ষয়ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কাজ করছেন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!