শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এই জরিমানা আদায় করেন। অভিযানে তিনি তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে নগরীর সাহেব বাজার এলাকার মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ডিমের অতিরিক্ত মূল্য নেয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, পিন্টু স্টোরকে এক হাজার টাকা এবং মেসার্স আফিলুদ্দিন ডিম ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ডিমের দাম পাইকারি ১০ টাকায় বিক্রি হলেও এই প্রতিষ্ঠানগুলো পাইকারিতেই ১৩ টাকা বিক্রি করছিলেন। একটি ডিমে তারা ২-৩ টাকা লাভ করছেন। এছাড়া ডিমের মূল্য তালিকাও তারা প্রদর্শন করেনি। এ কারণে তাদের প্রচলিত আইন অনুযায়ী জরিমানা করে সাবধান করা হয়েছে।