[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বুধন্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনজু মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের জব্বার আলীর ছেলে।
বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তী এলাকা থেকে মনজু মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!