[ দেশজুড়ে ]
নোয়াখালীতে টিটু বাহিনীর প্রধান গ্রেফতার
মো. টিটু। ফাইল ফটো
নোয়াখালীর বেগমগঞ্জের টিটু বাহিনীর প্রধান টিটুকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
রোববার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী টিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার রাত ৯টার দিকে তাকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. টিটু (৪২) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের হাদার বাড়ির নুরুল আমিনের ছেলে।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!