ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের জেল-জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৩, ১৪ আগস্ট ২০২৩
ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে স্কুলে প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বিদ্যালয়ের ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার বলা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। এ ঘটনায় বিচার চেয়ে ইউএনওর কাছে অভিযোগ করেন অভিভাবকরা।

Advertisement

অভিযোগটি আমলে নিয়ে ইউএনও সোমবার সকালে ঐ স্কুলে যান। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে এসে সেখানে আদালত বসানো হয়। আদালতে ঐ শিক্ষক দোষ স্বীকার করলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও ফারজান আলম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঐ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ঘটনার সত্যতা পাওযায় এ সাজা দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, বিকেল দণ্ডপ্রাপ্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!