ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১৬ আগস্ট ২০২৩
হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে দুই লাখ টাকার জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের গংগানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে মাটি-বালু উত্তোলন করায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও একটি ট্রাক্টর।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!