[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের
প্রতীকী ছবি
হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার লুকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন মিয়া একই গ্রামের আনোয়ার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব। তিনি জানান, সকালে নয়ন মিয়া বাড়ির পাশের একটি গা ছের ডাল কাটতে ওঠে। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!