[ দেশজুড়ে ]
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরন বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে, সোমবার রাতে উপজেলার পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আমিরন বেগম সাতপোয়া গ্রামের আব্দুল কালামের স্ত্রী।
জানা গেছে, আমিরন বেগম সোমবার রাতে নিজ ঘরে রাইস কুকারে ভাত রান্না করতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন আমিরন বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় পৌর কাউন্সিল সুরুজ জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!