[ দেশজুড়ে ]
ফার্নিচারের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে নিথর কাঠমিস্ত্রি
ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে দীন ইসলাম (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ১৩নং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজারে শরাফতের ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।
তিনি একই ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের আ. কাসিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ফার্নিচার ব্যবসায়ী শরাফতের দোকানে কাঠমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় তিনি দোকানেই পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি অন্যান্য সহকর্মীরা টের পেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার সময় রাস্তায় মারা যান।
.png)
এলাকাবাসী জানান, তার স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। তিনি কাঠমিস্ত্রির কাজ করেই সংসার চালাতেন।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!