ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৩ জুলাই ২০২৩
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে নারয়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সজীব আহমেদ একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন জানান, সকালে মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সজীব। এ সময় মাঠে কামাল হোসেন নামে এক ব্যক্তির পানির পাম্পে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে তিনি পড়ে ছিলেন। মাঠের অন্য কৃষকরা দেখতে পেয়ে সজীবকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!