ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২০ জুলাই ২০২৩
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ঐ গ্রামের ছকিমুদ্দির ছেলে তোফায়েল হোসেন (১১) ও মেয়ে সেবা খাতুন (৪)।

Advertisement

স্থানীয়রা জানান, বাড়িতে থাকা একটি অটোরিকশা চার্জ থেকে খুলে তোফায়েল তার বোন সেবা খাতুনকে নিয়ে চালাতে গেলে বৈদ্যুতিক তারে লেগে অটোরিকশাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তোফায়েল ও সেবা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নিহতদের বাবা-মা বাড়িতে ছিলেন না।

ফুলবাড়ি থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করে প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!