[ দেশজুড়ে ]
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদি হাসান রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের খালাজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মন্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পৌর শহরের খাড়াজোড়া এলাকায় রনির একটি মৎস্য প্রজেক্ট রয়েছে। ঐ মৎস্য প্রজেক্ট তিনি নিয়মিত দেখভাল করেন। দুপুরে ঐ প্রজেক্টে বিদ্যুতের লাইন দিতে তিনি কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবশত বিদ্যুতের তারে হাত লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা দেখে দ্রুত আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক আরএমও লুৎফুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
.png)
রনি সাংবাদিক হাসান মাহমুদ পারভেজের ভগ্নিপতি। তার মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!