[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে নিথর শিশু তানভীর
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আহমেদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানভীর একই গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে।
জানা গেছে, দুপুরে তানভীর বাড়ির উঠানে বসে খেলা করছিল। এসময় তার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেলার ফাঁকে শিশু তানভীর বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পান। পরে তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!