[ দেশজুড়ে ]
বাড়ির পাশের ঝোপে মিলল শিশু আরিয়ানের মরদেহ
ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাসে নিখোঁজের তিনদিন পর সৌদি প্রবাসীর সাত বছরের ছেলে আরিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে তার নিজ বাড়ির পাশের ঝোপে মরদেহটি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস।
নিহত শিশু আরিয়ান হোসেন সায়মন ঐ গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির সৌদি প্রবাসী আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে লেখাপড়া করতো।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় জিডি করেন তার মা খোরশেদা বেগম।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ির পাশের ঝোপের ভেতর থেকে আরিয়ানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। আরিয়ানের মা থানায় নিখোঁজের বিষয়ে একটি জিডি করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!