[ দেশজুড়ে ]
দিনাজপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুরে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসলে নেমে মিম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের ভবানীপুর মন্ডলপাড়ার ছোট যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মিম ঐ মহল্লার মামুনুর রশিদের মেয়ে। সে স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিমের বাবা মামুনুর রশিদ জানান, দুপুরে মহল্লার বেশ কয়েকজন সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে গোসলে নামে সে। হঠাৎ গভীর পানিতে ডুবে যায় মিম। এ সময় সহপাঠী ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
.png)
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!