[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে দশ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের ঘিওরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- ঘিওর উপজেলার কাকজোর গ্রামের মো. আব্দুর রাজ্জাক ওরফে রানা এবং যশোর সদর উপজেলার সিরাজ সিঙ্গা (কাশিম নগর) গ্রামের রাজীব হোসেন তরফদার ওরফে রিয়াদ। রিয়াদ বর্তমানে ঘিওর উপজেলার সাইংজুরী গ্রামে বসবাস করেন।
পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর উপজেলার কাকজোর গ্রামের আইয়ুব মোল্লার বাড়ির উঠানে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় ঘিওর থানায় মাদক আইনে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!