[ দেশজুড়ে ]
নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ নারী গ্রেফতার
ইয়াবা-হেরোইনসহ গ্রেফতারকৃত নারী
নওগাঁর পোরশা উপজেলায় মাটিতে পুঁতে রাখা হেরোইন ও ইয়াবাসহ আরজিনা নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে উপজেলার ছাওড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃত আরজিনা ছাওড় গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা পোরশা উপজেলার ছাওড় গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আরজিনার বাড়ির দেয়ালের পাশে মাটিতে পুঁতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন এবং তিন হাজার ৮১৫ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজিনা জানান- তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছেন। তিনি সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নওগাঁ এবং বগুড়াসহ ঢাকার খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!