ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাড়ে সাত লাখ টাকার হেরোইনসহ আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ১১ আগস্ট ২০২৩
সাড়ে সাত লাখ টাকার হেরোইনসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া পূর্বপাড়া গ্রামের মো. ছানোয়ার হোসেন ও ঢাকা জেলার মো. শফিকুল ইসলাম।

পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৪ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য সাত লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!