ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ২ আগস্ট ২০২৩
রাজবাড়ীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ৩
আটক- প্রতীকী ছবি

রাজবাড়ীতে একাধিক মামলার তিন আসামিকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে শহরের বিনোদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিনোদপুর এলাকার নতুন মসজিদ এলাকার মো. শহিদ শেখের ছেলে তৌহিদ শেখ, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন শেখ এবং গোয়ালন্দ ঘাট মৌসুমী বেগম।

ওসি মো. মনিরুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনোদপুর নতুন মসজিদের পাশে মিলন শেখের বাড়ির পাশ থেকে হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এর বাজার মূল্য এক লাখ ১৫ হাজার টাকা। আটককৃত তৌহিদ শেখের বিরুদ্ধে ১০টি এবং মিলন শেখের বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

অপর দিকে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার পোড়াভিটা এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ মৌসুমী বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মৌসুমী বেগমের নামে গোয়ালন্দ ঘাট থানায় নয়টি এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় একটি মামলা রয়েছে। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!