বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেফতার মো. জাহিদুল বিশ্বাস মানিকগঞ্জের সদর উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা।
.png)
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ জাহিদুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। জাহিদুল জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছে। উদ্ধার হেরোইনের বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।