ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৫ জুলাই ২০২৩
মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী কারাগারে
ফাইল ছবি

মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার বারাদী গ্রামের আলাল উদ্দীনের ছেলে বাকী মন্ডল (৪৫) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে চমন আলী (৩০)।

থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে বারাদী ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গোপন সংবাদে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তাদের দু’জনকে গ্রেফতার করেন। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!