ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে মাদক-অস্ত্র মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৫ জুলাই ২০২৩
টেকনাফে মাদক-অস্ত্র মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার পলাতক মামলার আসামি মোস্তফা কামালকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতার মোস্তফা কামাল (৩১) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার হাকিম আলীর ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফ উপজেলার আলীর ডেইল এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে র‌্যাবের চৌকস দল ওই এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই আসামি মাদক ও অস্ত্র মামলার সঙ্গে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেন। 

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!