ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হীরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২৩ জুলাই ২০২৩
হীরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার কামরাঙ্গীচর থেকে পাবনার হীরা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুষারকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার (২২ জুলাই) কামরাঙ্গীচর থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন। গ্রেফতারকৃত তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে। 

মারুফ হোসেন বলেন, আর্থিক লেনদেনের দ্বন্দ্বের জেরে ২০০৮ সালে ২৮ মে গভীর রাতে পাবনার পৈলানপুর চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় রাহাত চৌধুরী ওরফে হীরা নামে এক যুবককে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার শুনানি শেষে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি্ আদালত রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়। 

Advertisement

তিনি আরো বলেন, এর আগে গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মিজানকে গ্রেফতার করে র‌্যাব-১২। শনিবার র‌্যাবের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় ঢাকার কামরাঙ্গীচর থানার নবীনগর থেকে তুষারকে গ্রেফতার করা হয়। তুষারের বিরুদ্ধে পাবনা ও নাটোর জেলায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!