[ দেশজুড়ে ]
চট্টগ্রামে একাধিক মামলার আসামি শিবির ক্যাডার গ্রেফতার
ছবি: প্রতীকী
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শিবির ক্যাডার ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক সাতগড় মেম্বারপাড়া এলাকার জালাল আহমদের ছেলে।
.png)
লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলায় পরোয়ানা রয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!