ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরবার শরিফের ৬০ ভক্ত নিয়ে খাদে পড়লো বাস

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২০ আগস্ট ২০২৩
দরবার শরিফের ৬০ ভক্ত নিয়ে খাদে পড়লো বাস
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় মাইজভান্ডার দরবার শরিফের ৬০ জন ভক্ত নিয়ে একটি বাস খাদে পড়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে যান।

Advertisement

রোববার বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনের খাদে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ ২০ ভক্ত আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালিয়েছে। বাসের ভেতরে কেউ আটকা নেই। তবে বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!