ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৯ আগস্ট ২০২৩
কিশোরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ১৩ কেজি গাঁজা ও ১০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মানিকদী নয়াহাটির হিরন মিয়া ও একই উপজেলার পঞ্চবটি মহল্লার শাকিল মিয়া। শনিবার সকালে জেলা পুলিশ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে ভৈরব থানার দুই স্থানে মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১২ কেজি গাঁজাসহ শাকিল মিয়াকে গ্রেফতার করে।

Advertisement

অন্য অভিযানে, উপজেলার মানিকদী নয়াহাটি গ্রামে গাঁজা ও ইয়াবা বিক্রয় করার সময় ১ কেজি গাঁজা ও ১০০ ইয়াবাসহ হিরন মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেন, তারা বিভিন্ন এলাকা থেকে মাদক এনে কিশোরগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছেন।

শনিবার ভৈরব থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!