ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় মিলল ২২ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১৮ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় মিলল ২২ কেজি গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা এলাকা থেকে অটোরিকশাসহ তাকে আটক করা হয়।

আটক মোজাম্মেল হোসেন উপজেলার হোসেনপুর এলাকার মোবারক হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা এলাকায় জিলানী ব্রিক ফিল্ডের সামনে অভিযান চালানো হয়।

অভিযানে অটোরিকশাসহ মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। পরে তার অটোরিকশা তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!