[ দেশজুড়ে ]
রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত জায়গায় মিলল গাঁজার গাছ
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত জায়গা থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত জায়গা থেকে এই গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশ নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় স্থানীয়রা জানান; রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত এলাকায় গাঁজার গাছ রয়েছে।
পরে তাদের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত এলাকা থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলো কে রোপণ করেছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!