[ দেশজুড়ে ]
ময়মনসিংহে গাঁজাসহ যুবক আটক
ফাইল ফটো
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক কেজি গাঁজাসহ আবু সাঈদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজারের গজহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা ওসি আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় এসআই আব্দুল মালেকের নেতৃত্বে সঙ্গীয় এএসআই নজরুল ও এএসআই সুজনকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি গাঁজাসহ আবু সাঈদ আটক করা হয়।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!