ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে পুকুরে ডুবে নিথর ২ ভাই

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ২১ আগস্ট ২০২৩
সিরাজগঞ্জে পুকুরে ডুবে নিথর ২ ভাই
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফি এবং সৌরভ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছয় বছর বয়সী রাফি দৌলপুর ইউনিয়নের মতিমার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে এবং পাঁচ বছর বয়সী সৌরভ একই এলাকার হাসমতের ছেলে।

জানা যায়, রাফি ও সৌরভ সকালে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ড্যাফোডিল ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বেলকুচি থানার ওসি খায়রুল বাশার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!