ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৮ আগস্ট ২০২৩
ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের সদ্য মাধ্যমিক পাশ করা ছেলে তানভীর (১৫) এবং মেডিকেলে পড়ুয়া মেয়ে অরণ্য আক্তার (২০)। তারা পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে বেড়াতে যান।

জানা যায়, দুপুরে দুই শিশুসহ পরিবারের ছয় সদস্য ডাকাতিয়া নদীতে নৌকায় ঘুরতে বের হন। এ সময় তলদেশে ছিদ্র থাকার মাঝপথে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝিসহ স্থানীয়রা চারজনকে উদ্ধার করলেও দুইজন ডুবে যান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অরণ্য আক্তার ও তানভীরের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সুরতহাল শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!