ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে পদ্ম পুকুরে ডুবে নিথর ২ বোন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৩, ১৭ আগস্ট ২০২৩
চট্টগ্রামে পদ্ম পুকুরে ডুবে নিথর ২ বোন
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পটিয়া পৌর সদরের পদ্ম পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, রুমা আকতার (৮) ও সুবর্না আকতার সোমা (৭)।
 
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া আয়েশা ফারজানা। 

তিনি বলেন, দুপুরে পানিতে ডুবে যাওয়া দুইজন শিশুকে আনা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!