বুধবার বিকেলে উপজেলার কাবারিয়াবাড়ী বাজার এলাকায় ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। মৃত লামিম সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। লামিম কাবারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, দুপুরে অন্য শিশুদের সঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায় লামিম। এ সময় অন্যরা নদী থেকে সাঁতরে তীরে আসলেও লামিম ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে লামিমকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামবাসী লামিমকে খুঁজে না পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে লামিমের লাশ উদ্ধার করে।
.png)
আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।