মৃতরা হলো, ধারা ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোশাররফ হোসেনের দেড় বছর বয়সী মেয়ে খাদিজা খাতুন এবং ভুবনকুড়া ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের রুবেল মিয়ার দেড় বছরের ছেলে ইসরাফিল।
মৃত খাদিজার চাচা আ. রহিম বলেন, দুপুরের দিকে আমার ভাতিজি উঠানে খেলার সময় বাড়ির পাশে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অপরদিকে ইসরাফিলের চাচা বলেন, দুপুরের দিকে ইসরাফিল খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।