[ দেশজুড়ে ]
রামুতে অবৈধ করাতকল উচ্ছেদ, কাঠ জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ এবং বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ও পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মিঠাছড়ির ফুলতলী ও উমখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদসহ বিপুলপরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!