[ দেশজুড়ে ]
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল কিশোরীর
ফাইল ফটো
খুলনায় ডেঙ্গুতে ইমা নামে ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ইমা বাগেরহাটের মোংলা উপজেলার আমরাতলা এলাকার ইউনুস আলীর মেয়ে। বৃহস্পতিবার খুলনা সিভিল সার্জন অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর বাড়ি ফিরেছেন ১৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন কিশোরী। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৮৮ জন রোগী। চলতি বছরে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯৫৩ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন চারজন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!