বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (১৮)। গুরুতর আহত চকরিয়ার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমেদ।
তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজির দুই নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছে চালকসহ তিনজন।
তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।