ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাস্টবিনে মিলল পলিথিনে মোড়ানো জীবিত নবজাতক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৫ আগস্ট ২০২৩
ডাস্টবিনে মিলল পলিথিনে মোড়ানো জীবিত নবজাতক
ঝিনাইদহ সদর হাসপাতাল- ফাইল ফটো

ঝিনাইদহে হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর হাসপাতালের ডাস্টবিন থেকে ঐ কন্যাশিশুকে উদ্ধার করা হয়। শিশুটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স কারমিলা মুরমু জানান, শুক্রবার সকালে হাসপাতালের পশ্চিম পাশের ডাস্টবিনে আবর্জনা সরাতে গিয়ে পৌরসভার দুই পরিচ্ছন্নতাকর্মী পলিথিনে মোড়ানো শিশুটিকে দেখতে পান। পরে এক সেবিকার মাধ্যমে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এখন বাচ্চাটি সুস্থ আছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক আফিয়া সুলতানা জানান, সকাল ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর সবধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে আইন অনুযায়ী দত্তক দেওয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!